

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে জোরালো কূটনৈতিক তৎপরতা চলছে। বিভিন্ন দেশের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে যোগাযোগ বাড়ছে, আর এরই ধারাবাহিকতায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সম্ভাব্য এক বৈঠক ঘিরে আলোচনা সামনে এসেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতে উভয় পক্ষের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা অংশ নিতে পারেন বলে কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে।
যদিও আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো বৈঠকের কথা নিশ্চিত করা হয়নি। তবে সংশ্লিষ্ট মহল বলছে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা প্রশমনে একাধিক দেশ সক্রিয়ভাবে কাজ করছে। বিশেষ করে পাকিস্তান, তুরস্ক ও মিসর দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদানে ভূমিকা রাখছে।
এদিকে, সাম্প্রতিক দিনগুলোতে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে বিরোধ তীব্র হলে উভয় পক্ষ থেকেই পাল্টাপাল্টি হুমকি দেওয়া হয়। এতে বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হয়।
এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে সম্ভাব্য সামরিক পদক্ষেপ স্থগিত রাখার ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে, ইরান সরাসরি আলোচনার বিষয়টি অস্বীকার করলেও কূটনৈতিক তৎপরতার বিষয়টি পুরোপুরি নাকচ করেনি।
কূটনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, প্রকাশ্যে অস্বীকার থাকলেও আলোচনার জন্য যোগাযোগ অব্যাহত রেখেছে ইরান। চলমান এই উদ্যোগ সফল হলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমার পাশাপাশি বৈশ্বিক বাজারেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
মন্তব্য করুন
