বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশ কত নম্বরে?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১২ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

লন্ডনভিত্তিক বৈশ্বিক নাগরিকত্ব ও অভিবাসনবিষয়ক পরামর্শক হেনলি অ্যান্ড পার্টনার্স বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের নতুন সূচক প্রকাশ করেছে। আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে বাংলাদেশের অবস্থানের। নতুন তালিকায় বাংলাদেশের পাসপোর্ট উঠে এসেছে ৯৩তম স্থানে, যা আগে ছিল ৯৫তম।

প্রতিবছর প্রকাশিত এই সূচকটি নির্ধারণ করা হয় কোনো দেশের পাসপোর্টধারীরা কতটি দেশে ভিসা ছাড়া বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা পান, তার ভিত্তিতে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের নাগরিকেরা ৩৭টি দেশে এ সুবিধা ভোগ করতে পারেন।

প্রকাশিত এ তালিকায় এবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুরের পাসপোর্ট। যৌথভাবে দ্বিতীয়স্থানে আছে জাপান ও দক্ষিণ কোরিয়া। আর তৃতীয়স্থানে সুইডেন ও সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট।

শক্তিশালী পাসপোর্টের দিক দিয়ে এগিয়ে আছে ইউরোপের বেশিরভাগ দেশ। এরমধ্যে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গের পাসপোর্ট আছে চতুর্থস্থানে। পঞ্চমস্থানে যৌথভাবে নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা এবং পর্তুগালের পাসপোর্ট।

ষষ্ঠস্থানে হাঙ্গেরি, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, পোল্যান্ড, স্লোভাকিয়া এবং স্লোভেনিয়ার পাসপোর্ট আছে। আর সপ্তমস্থানে আছে অস্ট্রেলিয়া, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, এস্তোনিয়া, লাটভিয়া এবং যুক্তরাজ্যের পাসপোর্ট।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup