রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনের বিদ্রোহীদের হামলায় সৌদির পাশে থাকবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ এএম
ছবি: সংগৃহীত
expand

ইয়েমেনে হুতিদের হামলার পর সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের আওতায় নিজেদের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার সৌদি আরবের রয়েছে বলে জানিয়েছে দেশটি।

শনিবার (১২ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে ফোনে কথা বলার সময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এ অবস্থান জানান। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আলোচনায় সৌদি আরবের প্রতি যুক্তরাজ্যের ‘সংহতি’ প্রকাশ করেন মিলিব্যান্ড। পাশাপাশি আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার সৌদি আরবের রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী জলপথে নিরাপত্তা ও নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে যৌথ প্রচেষ্টা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন।

এ ছাড়া চলমান সংকটের প্রভাব থেকে বৈশ্বিক বাণিজ্য ও সরবরাহব্যবস্থা সুরক্ষার বিষয়টি নিয়েও কথা বলেন তারা। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে নিরাপত্তা বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

ইয়েমেনের হুতিরা সাম্প্রতিক সময়ে সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলার পর সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক নৌ চলাচল নিয়ে উদ্বেগের মধ্যেই যুক্তরাজ্যের পক্ষ থেকে এই সমর্থন এলো।

সূত্র: আল জাজিরা

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank