শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তান সিরিজের আগে বড় দুঃসংবাদ পেল ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পিএম
ছবি: সংগৃহীত
expand

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর আগেই বড় দুঃসংবাদ পেয়েছে ভারত। দিল্লিতে দলের অনুশীলনের সময় পিঠে চোট পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার ইশান কিষাণ। এ কারণে রোববার সিরিজের প্রথম ম্যাচে তার অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে সংশয়।

শুক্রবার অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলনের প্রায় শেষ দিকে এই ঘটনা ঘটে। প্রায় ৪৫ মিনিটের নেট সেশনে ব্যাটিং করার সময় ভারতীয় পেসার নবদীপ সাইনির একটি বাউন্সার সামলাতে গিয়ে হঠাৎ অস্বস্তি বোধ করেন ইশান। এরপর আর ব্যাটিং চালিয়ে না গিয়ে নেট থেকে সরে দাঁড়ান তিনি। দ্রুত তার কাছে পৌঁছে যান দলের ফিজিওথেরাপিস্ট এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসার পর অবশ্য কারও সহায়তা ছাড়াই হেঁটে মাঠের বাইরে যেতে দেখা যায় ইশানকে। পরে সতীর্থদের সঙ্গে কিছু সময় কাটিয়ে আইস বক্সের ওপর বসে বিশ্রাম নেন তিনি।

অনুশীলন শেষ হওয়ার পর নবদীপ সাইনির সঙ্গে স্বাভাবিকভাবেই হাসিমুখে কথা বলতে দেখা গেছে ইশানকে। এই দৃশ্য থেকে আপাতত ধারণা করা হচ্ছে, চোটটি খুব বেশি গুরুতর নাও হতে পারে। তবে ম্যাচের আগে তার ফিটনেস পরিস্থিতি পরিষ্কার হবে।

চলতি ২০২৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইশানের পারফরম্যান্সও বেশ নজরকাড়া। ২৩ ম্যাচে তার সংগ্রহ ৮১২ রান। এর পাশাপাশি সম্প্রতি ইস্ট জোনের অধিনায়ক হিসেবে দুলীপ ট্রফি জয়ের সাফল্যও পেয়েছেন তিনি।

রোববার অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে ইশানের ফিটনেসের দিকে বিশেষ নজর থাকবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। শেষ পর্যন্ত তিনি খেলতে না পারলে টপ অর্ডারে বৈভব সূর্যবংশীকে সুযোগ দেওয়া হতে পারে। একই সঙ্গে উইকেটের পেছনে দায়িত্ব পালনের ক্ষেত্রে সঞ্জু স্যামসনও বিকল্প হিসেবে বিবেচনায় থাকতে পারেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank