শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে শি’র ‘রহস্যময়’ গাড়িবহর ঘিরে কৌতূহল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পিএম
ছবি: সংগৃহীত
expand

ব্রিকস সম্মেলনে অংশ নিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দিল্লিতে আসার আগেই ভারতের রাজধানীর রাস্তায় নজর কাড়ে অস্বাভাবিক এক দৃশ্য। শি শহরে পৌঁছানোর আগেই তার সরকারি গাড়িবহরের কয়েকটি গাড়িকে কালো কাপড় দিয়ে সম্পূর্ণ ঢেকে দিতে দেখা যায়।

মোড়ানো গাড়িগুলোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা আলোচনা। আবরণ দিয়ে ঠিক কী ধরনের গাড়ি নেওয়া হচ্ছিল এবং কেন সেগুলো এভাবে আড়াল করা হয়েছে—তা নিয়েই তৈরি হয় মানুষের আগ্রহ।

তবে বিষয়টির পেছনে মূলত নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থার বিষয়টি রয়েছে বলে জানা যায়। শি জিনপিংয়ের ব্যবহৃত বিশেষায়িত রাষ্ট্রীয় গাড়ি ‘হংছি এন৭০১’ তার সফরের আগেই ভারতে পাঠানো হয়েছে। বিদেশ সফরে কোনো রাষ্ট্রপ্রধানের নিজস্ব নিরাপত্তাবেষ্টিত গাড়ি আগে থেকেই আয়োজক দেশে পাঠানো অস্বাভাবিক নয়।

গাড়িগুলো কালো কাপড়ে ঢাকা ছিল কেন?

রাষ্ট্রপ্রধানের গাড়ি পরিবহনের ক্ষেত্রে একাধিক বিষয় বিবেচনায় নেওয়া হয়। সাধারণত কার্গো বিমান থেকে নামানোর পর কিংবা বিমানবন্দর থেকে নির্দিষ্ট স্থানে নেওয়ার সময় গাড়িগুলো ফ্ল্যাটবেড ক্যারিয়ার বা বিশেষ পরিবহনযানে থাকে। এ সময় কাপড় বা ত্রিপল দিয়ে ঢেকে রাখলে গাড়ি ধুলাবালি, বৃষ্টি, অতিরিক্ত রোদ কিংবা পরিবহনের সময় সম্ভাব্য ক্ষতি থেকে সুরক্ষিত থাকে।

এর পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। অত্যন্ত সুরক্ষিত রাষ্ট্রীয় গাড়ি প্রকাশ্যে পরিবহনের সময় সেটির ছবি তোলা, নকশা পর্যবেক্ষণ বা অন্যান্য বৈশিষ্ট্য খুঁটিয়ে দেখার সুযোগ কমাতেও আবরণ ব্যবহার করা হতে পারে। তাই দিল্লিতে গাড়িগুলো ঢেকে রাখার ঘটনাটি কোনো আকস্মিক নিরাপত্তা পরিস্থিতির প্রতিক্রিয়া নয়; বরং বিশেষায়িত গাড়ি পরিবহনের স্বাভাবিক নিরাপত্তাব্যবস্থার অংশ বলেই ধরে নেওয়া যায়।

শি জিনপিংয়ের বিশেষ লিমুজিন

চীনা প্রেসিডেন্টের ব্যবহৃত প্রধান গাড়ি হিসেবে পরিচিত ‘হংছি এন৭০১’। চীনের বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হংছি বিশেষভাবে এই লিমুজিন তৈরি করেছে। ‘হংছি’ নামটির অর্থ ‘লাল পতাকা’।

এটি সাধারণ ক্রেতাদের জন্য বাজারে থাকা কোনো বিলাসবহুল গাড়ি নয়। বরং চীনের শীর্ষ নেতৃত্বের ব্যবহারের কথা মাথায় রেখে বিশেষ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। গাড়িটির অধিকাংশ কারিগরি ও নিরাপত্তা-সংক্রান্ত তথ্য প্রকাশ্যে না থাকায় এটি নিয়ে রহস্যও রয়েছে।

বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এন৭০১-এর দৈর্ঘ্য প্রায় সাড়ে ৫ মিটার বা ১৮ ফুটের কাছাকাছি। বড় আকৃতির এই লিমুজিনে হংছির পরিচিত বড় গ্রিল এবং ‘লাল পতাকা’ প্রতীক দেখা যায়।

গাড়িটি ভারী বর্মসজ্জিত বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বুলেটপ্রুফ কাচ, শক্তিশালী বডি কাঠামো এবং বিশেষ সুরক্ষিত চাকা ও টায়ার ব্যবহারের কথা বলা হয়। কিছু প্রতিবেদনে বিস্ফোরণ কিংবা রাসায়নিক হামলা মোকাবিলার সক্ষমতার কথাও উল্লেখ করা হয়েছে। তবে এসব দাবির সবগুলো হংছি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

ইঞ্জিন সম্পর্কেও বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়। কোথাও বলা হয়েছে, গাড়িটিতে ৬.০ লিটারের ভি১২ ইঞ্জিন রয়েছে, যার ক্ষমতা প্রায় ৪০৮ হর্সপাওয়ার। তবে গাড়িটির পূর্ণাঙ্গ কারিগরি বিবরণ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

এন৭০১-এর বৈশিষ্ট্য নিয়ে এই গোপনীয়তাই গাড়িটিকে সাধারণ গাড়িপ্রেমী থেকে শুরু করে নিরাপত্তা বিশ্লেষকদের কাছেও বিশেষ আগ্রহের বিষয় করে তুলেছে।তুলেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank