

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কাজ, বই আর পোষ্যদের নিয়েই যার পুরো পৃথিবী সাজানো ছিল, বিয়ের প্রশ্ন উঠলেই যিনি একবাক্যে বলতেন ‘কী জন্য করব?’- সেই মিমি চক্রবর্তীকে নিয়েই এখন উত্তাল টলিপাড়া। বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে লোকচক্ষুর অন্তরালে রাখতে পছন্দ করা এই জনপ্রিয় নায়িকাকে ঘিরেই দানা বেঁধেছে নতুন গুঞ্জন।
শোনা যাচ্ছে, সব জল্পনার অবসান ঘটিয়ে আগামী ডিসেম্বরেই নাকি চার হাত এক হতে চলেছে। জাঁকজমকপূর্ণ কায়দার বদলে পাহাড়ের শহর কালিম্পংকে বিয়ের আসর হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে খবর।
এমনকি, নায়িকার ঘনিষ্ঠ মহলে নাকি গোপনে শুরু হয়ে গিয়েছে নিমন্ত্রণ ও প্রস্তুতির তোড়জোড়ও। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত মিমির তরফ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
এই চর্চার কেন্দ্রবিন্দুতে শুধু দিনক্ষণ বা স্থানই নয়, রয়েছে পাত্রের পরিচয়ও। টলিপাড়ার চিরচেনা গণ্ডির বাইরের এক মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন মিমি। গুঞ্জন বলছে, নায়িকার হবু স্বামী বিনোদন জগতের কেউ নন, বরং পেশায় একজন নৌবাহিনীর কর্মকর্তা।
অতীতে যাকে কাজের ব্যস্ততা ও একাকীত্বকেই নিজের স্বাচ্ছন্দ্য বলে দাবি করতে দেখা গেছে, তার জীবনেই তবে নীরবে পা রাখলেন এই বিশেষ মানুষটি? সব মিলিয়ে উত্তর পাওয়ার অপেক্ষায় অনুরাগীরা।



