শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৬৭ বছরে অন্তঃসত্ত্বা বিতর্কে কড়া জবাব অভিনেত্রীর

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম
নীনা গুপ্তা
expand

বলিউডের চেনা ছক ভাঙা বিদ্রোহী চরিত্রগুলোর কথা উঠলে সবার আগে যে নামটি মনে আসে, তিনি নীনা গুপ্তা। দীর্ঘ পাঁচ দশকের অভিনয় জীবন থেকে শুরু করে একহাতে সন্তান লালন-পালন জীবনের প্রতি পদক্ষেপে সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের শর্তে বেঁচেছেন এই জ্যেষ্ঠ অভিনেত্রী।

৬৭ বছর বয়সে এসেও তার সেই তেজ একটুও কমেনি, যার প্রমাণ মিলল সম্প্রতি এক সাক্ষাৎকারে। ব্যক্তিগত জীবন বা বিয়ে নিয়ে অনাকাঙ্ক্ষিত ও কৌতূহলী প্রশ্নের মুখে পড়ে তিনি সোজাসাপ্টা শুনিয়ে দিয়েছেন,

‘আমি তো আর তোমার বাবার টাকায় চলি না। তোমার ওপর নির্ভরশীলও নই। তোমার সমস্যাটা কী?’- তার এই আপসহীন ও সাহসী মনোভাবই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে।

সম্প্রতি নেটিজেনদের এক আজব গুজবের শিকারও হতে হয়েছিল তাকে। রশ্মিকা মান্দানার বিয়ের আসরে শাড়ি পরে হাজির হওয়ার পর ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল দাবি- ষাটোর্ধ্ব বয়সে নাকি অন্তঃসত্ত্বা হয়েছেন তিনি!

শাড়ির ভাঁজ বা কুঁচির কারণে ক্যামেরার অ্যাঙ্গেলে তৈরি হওয়া ওই সাধারণ ভুল ধারণাকে কেন্দ্র করে চলা ট্রোলের মোক্ষম জবাব দিয়েছেন অভিনেত্রী নিজের চিরচেনা রসিকতা দিয়ে।

নিনার মতে, এ ধরনের হাস্যকর পরিস্থিতিতে রাগ না করে উল্টো রসিকতার মাধ্যমেই তা সামলানো উচিত। এমনকি পরিচিত কেউ শরীর নিয়ে কটাক্ষ বা বডি শেমিংয়ের শিকার হলে তাকেও একই কায়দায় মজার ছলে তা উড়িয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি।

ব্যক্তিগত জীবনের নানা সমীকরণ ও সামাজিক চর্চাকে পাশ কাটিয়ে নীনা গুপ্তা সবসময় তার কাজের মাধ্যমেই মূল আলোয় থেকেছেন। 'বাধাই হো', 'বধ টু' কিংবা 'মেট্রো... ইন দিনো'-র মতো ভিন্ন ধারার সিনেমা থেকে শুরু করে ওটিটির দুনিয়ায় তার সাবলীল উপস্থিতি প্রমাণ করে, বয়স কেবল একটি সংখ্যা মাত্র।

রূপালি পর্দায় তার এই দীর্ঘ পথচলা এবং সমসাময়িক স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নিজস্ব স্বকীয়তা বজায় রাখার ক্ষমতা তাকে ভারতীয় বিনোদন জগতের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank