বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পিএম
ছবি: সংগৃহীত
expand

সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে অস্ত্র সংরক্ষণের একটি অস্থায়ী গুদামে বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১১ জন। বুধবার (৯ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর সৃষ্ট আগুন থেকে কয়েক ঘণ্টা ধরে ঘন ধোঁয়া বের হতে দেখা গেছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আহতদের মধ্যে তাদের কয়েকজন সদস্যও রয়েছেন।

উত্তর ইদলিবের গ্রামাঞ্চলের বুর্জ আল-নিমরা এলাকায় বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পাঠানো হয় জরুরি উদ্ধারকারী দল। তবে পরপর বিস্ফোরণের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে বাধার মুখে পড়েন।

উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের সন্ধান করছে। বার্তা সংস্থা এপির একজন আলোকচিত্রী ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করতে দেখেছেন বলে জানিয়েছেন। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, ধ্বংস হওয়া গুদামটি ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা সিরিয়ার বিদ্রোহ ও গৃহযুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণের জন্য ব্যবহার করা হতো।

এর আগে ১ সেপ্টেম্বর ইদলিব প্রদেশের বিন্নিশ এলাকায় গোলাবারুদ বহনকারী একটি যান বিস্ফোরিত হয়। ওই ঘটনায় পাঁচজন নিহত এবং আরও কয়েকজন আহত হন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank