

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে নতুন ও কঠোর কয়েকটি শর্ত দিয়েছে ইরান। তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় চালু করার বিষয়ে এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি পক্ষগুলো।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ‘আচরণ সংশোধন’ না করা পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না। পরিষদের সচিব ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ বাঘের জোলঘাদর দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র আর কখনো ইরানকে হুমকি দিতে পারবে না। ইরান ও অঞ্চলটিতে তাদের মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে। ইরানের বন্দরগুলোতে আরোপ করা নৌ অবরোধ তুলে নিতে হবে এবং ওই অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহার করতে হবে।
এ ছাড়া যুদ্ধের কারণে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ‘সম্পূর্ণ ক্ষতিপূরণ’ দিতে হবে। একই সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের জব্দ করা সম্পদ ‘নিঃশর্তভাবে’ ছাড়ার দাবিও জানিয়েছে তেহরান।
ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। হরমুজ প্রণালিতে অবরোধ তুলে নেওয়ার আগে গ্রহণযোগ্য একটি সমঝোতায় পৌঁছাতে চায় যুক্তরাষ্ট্র।
জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতা অনুযায়ী, নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময়সূচি এবং ক্ষতিপূরণের পরিকল্পনা চূড়ান্ত চুক্তির অংশ হওয়ার কথা। একই সঙ্গে ইরানের জব্দ করা সম্পদ নিয়েও আলোচনার কথা রয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান