মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, আহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৩:৫১ পিএম আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৩:৫৮ পিএম
মেজর জেনারেল তুর্কি আল-মালিকি। ছবি: সংগৃহীত
expand
মেজর জেনারেল তুর্কি আল-মালিকি। ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে অন্তত ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। একই সময়ে হুথি বিদ্রোহী ও ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত হামলার আশঙ্কার কথাও জানিয়েছে সৌদি আরব।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার (০৬ আগস্ট) দক্ষিণাঞ্চলের নাজরান প্রদেশে চালানো হামলায় সাতজন সৌদি নাগরিক, একজন ইয়েমেনি, দুজন মিসরীয় এবং একজন পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন।

আহতদের মধ্যে চার বছর বয়সী একটি শিশুও রয়েছে। সে দ্বিতীয় মাত্রার দগ্ধ হয়েছে বলে জানান তিনি।

তুর্কি আল-মালিকি অভিযোগ করেন, ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা নির্বিচারে বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। তিনি বলেন, বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা অব্যাহত রাখবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

এর আগে বৃহস্পতিবার ইয়েমেনের মারিব ও হাদরামাউত প্রদেশে সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে ৩০ জনের বেশি সরকারি সেনাকে হত্যা করে হুথি বিদ্রোহীরা।

এদিকে গত ২৯ জুলাই সৌদি আরব জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সঙ্গে সমন্বয় করে ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হামলা চালিয়েছে।

সূত্র: আল এরাবিয়া

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন