

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের সাম্প্রতিক হিংস্রতা ও একের পর এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো দেশজুড়ে উদ্বেগ ও তোলপাড় সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই এখন শুধু অপরাধ ও সহিংসতার খবর।
সাধারণ মানুষের পাশাপাশি ভার্চুয়াল জগতের এই ভীতিকর পরিস্থিতি নিয়ে নিজের গভীর দুশ্চিন্তা ও হতাশা প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।
সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে ক্ষোভ ও শঙ্কাপ্রকাশ করে মম লেখেন, ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখতেছি! আল্লাহ সবাইকে সুরক্ষিত রাখুক।’
বাস্তব অপরাধমূলক ঘটনা নিয়ে তৈরি ভারতের আলোচিত টিভি সিরিজ ‘ক্রাইম পেট্রোল’-এর উদাহরণ টেনে তিনি বর্তমান সামাজিক পরিবেশের ওপর এক ধরণের প্রতীকী কটাক্ষ করেছেন। প্রতিনিয়ত স্ক্রিনে ভেসে আসা খুন-খারাপির চিত্র যে কতটা ভয়াবহ রূপ নিয়েছে, তা বোঝাতেই তিনি এই তুলনা করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সমসাময়িক সামাজিক ইস্যু ও মানবিক বিষয়ে নিজ মতামত তুলে ধরতে সবসময়ই সোচ্চার থাকেন জাকিয়া বারী মম। দেশের বর্তমান পরিস্থিতিতে নেটিজেনদের সঙ্গে নিজের শঙ্কা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই তিনি এই বার্তাটি দিয়েছেন।


