

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মেক্সিকোর নায়ারিতে অনুষ্ঠান পরিবেশন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুণ সংগীতশিল্পী জেরমান মেদিনা (২১) এবং তার ব্যান্ডের সাউন্ড ইঞ্জিনিয়ার ওলাফ রুবি। ১৭ আগস্ট রাতে তেপিক-মাতানচেন মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পেনলাইভের তথ্যমতে, মহাসড়কের একটি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হওয়া একটি বাদামি রঙের এমজি ওয়াইন এসইউভি (SUV) চালক ও যাত্রীরা রাস্তায় ফেলে রেখে চলে যায়।
পরবর্তীতে মেদিনা ও রুবিকে বহনকারী ফোক্সওয়াগন ভেন্তো গাড়িটি সেই পরিত্যক্ত এসইউভিটিকে এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি একাধিকবার উল্টে গেলে ঘটনাস্থলেই এই দুই জনের মৃত্যু হয়।
মর্মান্তিক এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগেও ইনস্টাগ্রামে এক ভিডিওতে মেদিনাকে অ্যাকর্ডিয়ন বাজিয়ে গান গাইতে দেখা গিয়েছিল।
মেক্সিকোর আঞ্চলিক সংগীতে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছিলেন তরুণ গায়ক জেরমান মেদিনা। তিনি ‘এল দেল বিএম জেরমান মেদিনা’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও প্রধান গায়ক ছিলেন। ওটিটি প্ল্যাটফর্ম স্পটিফাইতে তার শ্রোতা সংখ্যা ছিল ১ লাখ ৭৮ হাজারেরও বেশি।
এই ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি পুলিশ পরিত্যক্ত এসইউভির চালক ও যাত্রীদের খোঁজে তদন্ত শুরু করেছে।


