মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাকার প্রলোভন দেখিয়ে অভিনেত্রীকে কুপ্রস্তাব, জানালেন তিক্ত অভিজ্ঞতা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১০:৩৩ এএম
বলিউড অভিনেত্রী অনংশা বিশ্বাস
expand
বলিউড অভিনেত্রী অনংশা বিশ্বাস

অভিনয়শিল্পী হিসেবে ক্যামেরার সামনে চরিত্রের প্রয়োজনীয়তা ফুটিয়ে তোলাই মূল কাজ। কিন্তু পর্দার অভিনয়কে কেন্দ্র করে বাস্তব জীবনে হয়রানি বা অশালীন প্রস্তাবের শিকার হওয়া অত্যন্ত পীড়াদায়ক।

সম্প্রতি এমনই এক তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন ‘মির্জাপুর’ ওয়েব সিরিজে ‘জরিনা’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া বলিউড অভিনেত্রী অনংশা বিশ্বাস।

হিন্দুস্তান টাইমসের এক সাক্ষাৎকারে অনংশা জানান, ‘মির্জাপুর’ সিজন ১ মুক্তির পর তিনি মারাত্মক মানসিক বিপর্যস্ততার মধ্য দিয়ে গেছেন।

পর্দায় তার চরিত্রটি টিকে থাকার প্রয়োজনে আবেদনময়ী রূপ ধারণ করেছিল, যা তিনি দক্ষতার সঙ্গেই ফুটিয়ে তোলেন। তবে বহু দর্শক পর্দার চরিত্রের সঙ্গে বাস্তব জীবনের অনংশাকে গুলিয়ে ফেলেন।

এর ফলে তার সোশ্যাল মিডিয়া ও ই-মেইলে অত্যন্ত অশালীন সব প্রস্তাব ও বার্তা আসতে শুরু করে। এমনকি অনেকে উইকএন্ডে ভ্রমণের বা এক রাতের জন্য তার ‘ফি’ কত, তাও জানতে চায়। এ ধরনের কুরুচিকর মানসিকতা দূর করার আহ্বান জানিয়ে অভিনেত্রী বলেন, পর্দায় কোনো নারী সাহসী চরিত্রে অভিনয় করা মানেই তিনি বাস্তবেও তেমনটা নন।

এদিকে, প্রেক্ষাগৃহে আসতে চলেছে ‘মির্জাপুর: দ্য মুভি’। কোনো জনপ্রিয় ওয়েব শো বড় পর্দায় নিয়ে আসার ঘটনা বেশ বিরল হলেও ভক্তদের জোরালো দাবির মুখেই এটি নির্মাণ করছেন প্রযোজক ফারহান আখতার।

সিনেমার গল্পটি প্রথম সিজনের পর থেকেই সামনে এগোবে, যেখানে পঙ্কজ ত্রিপাঠী, আলী ফজল, দিব্যেন্দু ও রসিকা দুগলরা তাদের পুরনো রূপেই ফিরছেন। তবে বাবুল পণ্ডিত চরিত্রে বিক্রান্ত মেসির জায়গায় দেখা মিলবে জিতেন্দ্র কুমারের।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন