মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খাবার পরে অতিরিক্ত ডায়াবেটিস? এক উপাদানেই মিলবে সমাধান

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১১:২৪ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খাবার তালিকা থেকে প্রিয় কার্বোহাইড্রেট সম্পূর্ণ বাদ দেওয়া বা না খেয়ে থাকার কোনো প্রয়োজন নেই। সম্প্রতি ডায়াবেটিস বিশেষজ্ঞ ও চিকিৎসকদের মতে, কেবল প্রতিদিনের খাবারের অভ্যাসে ছোট একটি পরিবর্তন এনেই খাওয়ার পর রক্তে ‘গ্লুকোজ় স্পাইক’ বা শর্করার হঠাৎ বৃদ্ধি বেশ কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব।

এই কৌশলের মূল উপকরণ হলো অ্যাপল সাইডার ভিনিগার এবং পানি। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে যেকোনো সাধারণ ভিনিগারের বদলে কেবল অ্যাপল সাইডার ভিনিগারই কার্যকর ও নিরাপদ।

ব্যবহারের সঠিক নিয়ম

১ গ্লাস পানিতে ১ টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনিগার ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

প্রতিদিনের প্রধান তিনটি খাবার- সকালে, দুপুরে ও রাতে ঠিক আধা ঘণ্টা আগে এটা পান করা উচিৎ। কার্যপদ্ধতি

এই পানীয়টি পাকস্থলী থেকে খাদ্য অন্ত্রে পৌঁছানোর স্বাভাবিক গতিকে কিছুটা ধীর করে দেয়। এর ফলে ভাত, রুটি বা অন্যান্য কার্বোহাইড্রেটজাতীয় খাবার ভেঙে শরীরে গ্লুকোজ়ে পরিণত হওয়ার প্রক্রিয়াটি অলস হয়ে পড়ে, যা রক্তের শর্করার মাত্রাকে হঠাৎ বেড়ে যেতে দেয় না।

সতর্কতা ও বিকল্প

যাদের অ্যাসিড রিফ্লাক্স, মারাত্মক অম্বল, পেটে আলসার বা হজমের জটিল সমস্যা রয়েছে, তাদের সরাসরি ভিনিগার জল পান করা ক্ষতিকারক হতে পারে। এই ধরনের সমস্যা থাকলে সরাসরি না খেয়ে স্যালাডের ড্রেসিং হিসেবে ভিনিগার ব্যবহার করা নিরাপদ।

মনে রাখবেন, এটি কোনো স্থায়ী চিকিৎসা বা ওষুধের বিকল্প নয়। বিশেষ করে যারা ইতোমধ্যে ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন নিচ্ছেন, তাদের নিজ উদ্যোগে এই পদ্ধতি শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন