শুক্রবার
০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে বিদ্রোহীদের হামলা, নিহত ৩০ সেনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১০:০২ পিএম আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১০:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ইয়েমেনের হাদরামাউত ও মারিব প্রদেশে সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এতে অন্তত ৩০ জন সরকারি সেনা নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।

আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, এ হামলায় ইয়েমেনের জরুরি বাহিনীর পরিচালিত কয়েকটি সামরিক শিবিরও লক্ষ্যবস্তু ছিল। সাম্প্রতিক সময়ে সহিংসতা বাড়তে থাকায় এই হামলাকে নতুন করে সংঘাতের বড় ধরনের উত্থান হিসেবে দেখা হচ্ছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি দাবি করেছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো এ হামলায় ‘শত শত’ হতাহতের ঘটনা ঘটেছে।

অন্যদিকে ইয়েমেনের সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এটি হুথিদের বিরুদ্ধে তাদের অভিযানের প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে।

দেশটির সামরিক সূত্র জানায়, মারিবের উত্তরে আল-জাওফ প্রদেশ থেকে হুথিরা আটটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। এগুলো হাদরামাউতের আল-থিনিয়া ও আল-আবর এবং মারিবের আল-রুক এলাকায় অবস্থিত সামরিক স্থাপনাগুলোতে আঘাত হানে।

এদিকে হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধের ঘোষণাও দিয়েছে এবং সৌদি-সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটিতে সংঘাতের সূচনা হয়। পরের বছর সৌদি আরবের নেতৃত্বাধীন জোট সামরিক অভিযান শুরু করলেও এখন পর্যন্ত হুথিদের পুরোপুরি পরাজিত করতে পারেনি।

সূত্র : আল জাজিরা

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন