

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


৫ আগস্ট আওয়ামী লীগের অনলাইন সংবাদ সম্মেলনে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রকাশ্য উপস্থিতি ও দলের সমর্থনে দেওয়া বক্তব্য দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন বিতর্কের সূচনা করেছে।
বিগত শেখ হাসিনা সরকারের সাবেক সংসদ সদস্য সাকিবের এই অবস্থানকে ঘিরে দেশের ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে যখন তীব্র ক্ষোভের সৃষ্টি হয়, ঠিক তখনই তাতে যোগ হয় সংগীতশিল্পী আসিফ আকবরের চাঞ্চল্যকর ফেসবুক স্ট্যাটাস।
সংবাদ সম্মেলনে সাকিব তার বক্তব্য ও অবস্থানের মাধ্যমে তৎকালীন সরকারের কর্মকাণ্ডের পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেন। এই ঘটনার পরই সংগীতশিল্পী আসিফ আকবর তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ক্ষুব্ধ স্ট্যাটাস দেন।
আসিফ তার পোস্টে লেখেন, বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে সাকিবের প্রতি তার একটি মানবিক ও খেলার প্রতি শ্রদ্ধাবোধের জায়গা থেকে সহানুভূতি ছিল। কিন্তু ৫ আগস্টের অনলাইন সম্মেলনে সাকিবের অংশগ্রহণ ও বক্তব্য প্রদানের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে, তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও সরকারের সহযোগীর ভূমিকা পালন করছেন।
নিজের অনুভূতি প্রকাশ করে আসিফ আকবর স্পষ্ট ভাষায় জানান যে, সাকিবের আসল রাজনৈতিক চরিত্র বুঝতে তার নিজের দেরি হয়েছে।
এ বিষয়ে তিনি লেখেন, সাকিবের ক্ষেত্রে নিজের এই বোধোদয়ের জন্য তিনি লজ্জিত, দুঃখিত ও সর্বসাধারণের কাছে ক্ষমাপ্রার্থী। সাকিবের প্রতি পূর্বে পোষণ করা সমর্থনের জন্য নিজের ভুল অনুধাবন করে তিনি এই গণক্ষমা প্রার্থনা করেন।