বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৬:২৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নতুন একটি অনলাইন সেবা চালু করেছে সৌদি আরব সরকার। এর মাধ্যমে নির্ধারিত শর্ত পূরণ করলে বিদেশি কর্মীরা বেসরকারি কোম্পানির চাকরি ছেড়ে ব্যক্তিগত নিয়োগকর্তার অধীনে কাজ করার সুযোগ পাবেন।

সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, এই সেবার উদ্দেশ্য হলো নির্দিষ্ট নিয়ম ও শর্ত মেনে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের ব্যক্তিগত নিয়োগকর্তার কাছে স্থানান্তরের প্রক্রিয়াকে সুশৃঙ্খল করা।

মন্ত্রণালয় জানায়, এই সুবিধা পেতে হলে কর্মীর বৈধ ওয়ার্ক পারমিট থাকতে হবে। এছাড়া তিনি শিক্ষা, কারিগরি, স্বাস্থ্যসেবা বা অন্যান্য বিশেষজ্ঞ পর্যায়ের পেশায় কর্মরত হতে পারবেন না। সৌদি নাগরিকদের জন্য সংরক্ষিত কোনো পেশাতেও কর্মরত থাকলে এই সুবিধা পাওয়া যাবে না।

নতুন ব্যবস্থার আওতায় যেসব কর্মী স্থানান্তরের সুযোগ পাবেন, তাদের গন্তব্য পেশা অবশ্যই গৃহস্থালি কাজের আওতাভুক্ত হতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সূত্র : গালফ নিউজ

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন