রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচিত সেই ডকুমেন্টারি নিয়ে মুখ খুললেন ফখরুলকন্যা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৩:৫৫ পিএম
শামারুহ মির্জা। ছবি: সংগৃহীত
expand

বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বুধবার (৫ আগস্ট) ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারি ডকুমেন্টারিতে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি না থাকার অভিযোগে হট্টগোল ও বিশৃঙ্খলা দেখা দেয়।

এবার সেই আলোচিত ডকুমেন্টারি নিয়ে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা।

ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোষ্টে তিনি বলেন, ‘দেখলাম সেই ডকুমেন্টারি যে ডকুমেন্টারি নিয়ে আজ এতো আলোচনা। আবু সাইদের নাম নেই- বলে যারা প্রচার করছে তারা গুজব ছড়াচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ভিডিওতে কোথাও তারেক রহমানকে এক দফার ঘোষক দাবী করা হয়নাই। নাহিদ আসিফ এদের দেখানো উচিত ছিলো।’

পোস্টের শেষ অংশে তিনি বলেন, ‘তবে, এনসিপি যা করল একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে! বিজয়ীরা কেনো লুজার এর মতো বিহেভ করবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank