

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তেহরান।
বুধবার (১০ জুন) সকালে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাবে এই হামলা পরিচালনা করা হয়েছে। তাদের দাবি, অভিযানে ড্রোন ব্যবহার করা হয়েছে এবং সামরিক পদক্ষেপ এখনও অব্যাহত রয়েছে।
এর আগে গত সোমবার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এরপর ইরানের উপকূলবর্তী বিভিন্ন জায়গায় হামলা চালায় মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড।
তারা এক বিবৃতিতে এসব হামলাকে ‘আত্মরক্ষামূলক পদক্ষেপ’ এবং ‘ইরানের অযৌক্তিক আগ্রাসনের জবাবে প্রতিক্রিয়া’ বলে বর্ণনা করেছে।
অন্যদিকে আইআরজিসি অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র জাস্ক, সিরিক ও কিশম অঞ্চলের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। তাদের দাবি, এসব হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, যার জবাব হিসেবেই বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকলে ইরান আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে। তেহরানের মতে, অঞ্চলে বিদেশি সামরিক উপস্থিতিই উত্তেজনার মূল কারণ।
উল্লেখ্য, পারস্য উপসাগরের তীরে অবস্থিত বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। গত ফেব্রুয়ারিতে যখন যুদ্ধ বাঁধে তখন বাহরাইনের রাজধানীতে ব্যাপক হামলা চালিয়েছিল ইরান।
সূত্র: আল জাজিরা
