

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার তরুণদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের ইনস্টাগ্রামে আরও সক্রিয় হয়ে রিলস ও ভিডিওর মাধ্যমে সরকারের অবস্থান তুলে ধরার নির্দেশ দিয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে মোদি বলেন, দেশের তরুণদের বড় একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ইনস্টাগ্রামে সক্রিয়। তাই সরকারের বার্তা তাদের কাছে কার্যকরভাবে পৌঁছে দিতে ডিজিটাল প্ল্যাটফর্মকে গুরুত্ব দিতে হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বৈঠকে প্রধানমন্ত্রী জানতে চান, কোন কোন মন্ত্রী নিয়মিত ইনস্টাগ্রাম ব্যবহার করেন। পরে তিনি সবাইকে তরুণদের উপযোগী সংক্ষিপ্ত ভিডিও ও রিলস তৈরির পরামর্শ দেন।
একই দিনে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকারের নেওয়া ও প্রস্তাবিত বিভিন্ন পদক্ষেপের একটি বিস্তারিত তালিকা প্রকাশ করেন মোদি। সেখানে পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
এদিকে দিল্লির যন্তর মন্তরে প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলনকারীদের ওপর পুলিশি অভিযানের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, সরকারের পদক্ষেপ যথেষ্ট নয় এবং শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে।
আন্দোলনের অন্যতম সংগঠক ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়েছে, তাদের তিনটি প্রধান দাবি রয়েছে। এগুলো হলো, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ভর্তি পরীক্ষায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক শিক্ষার্থীকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ প্রদান এবং আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা না নেওয়া। সংগঠনটির দাবি, এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।