বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

প্রকাশ : ১০ মে ২০২৬, ১১:০৪ এএম আপডেট : ১০ মে ২০২৬, ১১:১৮ এএম
ভিডিও থেকে নেওয়া
expand
ভিডিও থেকে নেওয়া

ভারতের তামিলনাড়ুর বিধানসভার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন যোসেফ (থালাপতি) বিজয়। তার সঙ্গে শপথ নেন তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) দলের আরও ৯ জন মন্ত্রী। শপথবাক্য পাঠ করান রাজ্যের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার।

রোববার (১০ মে) শপথগ্রহণ অনুষ্ঠান চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ অনুষ্ঠানে ভারতে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী হিসেবে শপথ নেন টিভিকের আরও ৯ সংসদ সদস্য। তারা হলেন এন. আনন্দ, আধব অর্জুন, ডা. কে. জি. অরুণরাজ, কে এ সেঙ্গোট্টাইয়ান, পি ভেঙ্কটারমানন, আর. নির্মলকুমার, রাজমোহন, ডা. টি.কে. প্রভু ও সেলভি এস. কীর্তনা।

সম্প্রতি অনুষ্ঠিত তামিলনাডু বিধানসভা নির্বাচনে ২৩৪টির মধ্যে ১০৮টি আসনে জয় লাভ করে বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)।

তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে তাকে টানা পাঁচ দিন আলোচনা চালাতে হয় এবং গভর্নরের সঙ্গে চার দফা বৈঠক করেন।

শেষ পর্যন্ত কংগ্রেসের পাঁচজন, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির (ভিসিকে) দুইজন, ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) ও ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর দুইজন করে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের দুই বিধায়কের সমর্থন নিয়ে বিজয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন।

দুইটি আসন থেকে নির্বাচিত হওয়ায় একটি আসন ছাড়তে হবে বিজয়কে। এরপরও তার জোটের মোট সদস্য সংখ্যা দাঁড়াবে ১২০ জনে।

এই সরকার গঠনের মাধ্যমে প্রায় ৬০ বছর পর তামিলনাড়ুতে ডিএমকে ও এআইএডিএমকের বাইরে অন্য কোনো দলের সরকার প্রতিষ্ঠিত হলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup