

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের পশ্চিমবঙ্গে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদল হয়েছে। রাজ্য বিধানসভায় ক্ষমতাসীন দল থেকে বিরোধী দলের ভূমিকায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
এদিকে পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবেব তৃণমমূল কংগ্রেস। শনিবার (৯ মে) রাতে বিধানসভার বিরোধীদলীয় নেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেছে দলটি। চিফ হুইপ হিসেবে রয়েছেন ফিরহাদ হাকিম। অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি লিডার হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এর আগে শনিবার সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে তার সঙ্গে আরো পাঁচজন মন্ত্রী (দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, নিশীথ প্রামাণিক প্রমুখ) শপথ নেন। এর আগে ২০২১ সাল থেকে শুভেন্দু অধিকারী বিরোধীদলীয় নেতার দায়িত্বে ছিলেন, এবার তিনি রাজ্যের শাসনভার গ্রহণ করলেন।
গত ৪ মে ঘোষিত ফলাফল অনুযায়ী বিজেপি ২৯৩টি আসনের মধ্যে ২০৭টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।তৃণমূল ৮০টি আসন পেয়ে বিরোধী দলের মর্যাদা পায়। এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক ছিল ভবানীপুর কেন্দ্র। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত করেন শুভেন্দু অধিকারী।
