রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হেরে গেলেন মমতা

প্রকাশ : ০৪ মে ২০২৬, ১১:০০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নিজের আসন ভবানিপুরে হেরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ১১৪ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।

ফলাফল অনুযায়ী, শুভেন্দু অধিকারী পেয়েছেন ৭৩ হাজার ৪৬৩ ভোট এবং মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৫৮ হাজার ৩৪৯ ভোট। ভোট গণনা চলাকালীন সময় জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে কেন্দ্রীয় গণনা কেন্দ্র এলাকায়।

গণনা প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই অভিযোগ তুলেছিল তৃণমূল শিবির। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় গণনা কেন্দ্র পরিদর্শন করে কারচুপির অভিযোগও করেন। তবে শেষ পর্যন্ত ঘোষিত ফলাফলে জয়ী হন বিজেপি প্রার্থী।

বিজয় ঘোষণার পর শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান এবং এই জয়কে জনতার রায় বলে অভিহিত করেন। অন্যদিকে, পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি ভোট লুট করেছে, জোর করে আমাকে হারানো হয়েছে। আমি আবার ফিরে আসব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন