

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। দুই দফার ভোটগ্রহণের পর সোমবার (০৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় এ গণনা শুরু হয়।
এ নির্বাচনে অন্যতম আলোচিত একটি আসন উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি কেবল একটি রাজনৈতিক লড়াইয়ের ময়দান নয়, বরং এটি হয়ে উঠেছে এক শোকাতুর মায়ের দীর্ঘ লড়াইয়ের প্রতীক।
২০২৪ সালের অগাস্ট মাসে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের শিকার সেই অভয়া বা তিলোত্তমার মা রত্মা দেবনাথ এই আসনটি থেকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী তীর্থঙ্কর ঘোষ।
ভারতের নির্বাচন কমিশনের দুপুর ১২টার তথ্য অনুযায়ী, আসনটিতে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ বর্তমানে ১৩,৭৮৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তীর্থঙ্কর ঘোষ ৮,৭১৭ ভোট পেয়ে পিছিয়ে আছেন।
মন্তব্য করুন
