সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৫:১৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি জনপ্রিয় বার ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি। নিহতদের মধ্যে ১৮ জন নারী রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১১টার দিকে চাতুচাক এলাকার ‘রং বিয়ার না লাত ফ্রাও’ নামের বিনোদনকেন্দ্রে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ভবনটির বড় অংশ পুড়ে যায়।

থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ঘটনাস্থল পরিদর্শনের পর জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এখনও কয়েকজনের খোঁজ পাওয়া যায়নি।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, মঞ্চের কাছাকাছি একটি বৈদ্যুতিক সার্কিট ব্রেকার থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর বিস্ফোরণের মতো শব্দ শোনা যায় এবং মুহূর্তের মধ্যে ঘন ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে অনেক দর্শনার্থী ভবনের পেছনের টয়লেটের দিকে আশ্রয় নিতে গিয়ে সেখানে আটকা পড়েন। উদ্ধারকর্মীরা নিহতদের বড় একটি অংশকে ওই স্থান থেকেই উদ্ধার করেছেন।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হয়নি। থাইল্যান্ডের ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট তদন্ত সংস্থাগুলো ঘটনার কারণ এবং নিরাপত্তা ব্যবস্থার সম্ভাব্য ত্রুটি খতিয়ে দেখছে।

সূত্র: রয়টার্স

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup