রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাভাবিক হলো চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৬:৪৬ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল। রোববার (১২ জুলাই) ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে চলাচলকারী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি বেলা ১ টা ৩০ মিনিটে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এখন থেকে ঢাকা-কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার, কক্সবাজার-চট্টগ্রাম, কক্সবাজার-ঢাকা রুটের অন্যান্য সকল ট্রেন আজ থেকে নিয়মিত চলাচল করবে।

এর আগে গত কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে সৃষ্ট ভারী বর্ষণ ও পানির ঢলে চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের মধ্যে জানআলীহাট ও ষোলোশহর স্টেশন মধ্যবর্তী সেকশনের রেললাইন প্লাবিত হওয়ায় ট্রেন চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ে। গত মঙ্গলবার (৭ জুলাই) থেকে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়।

উক্ত এলাকার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় বাংলাদেশ রেলওয়ে দ্রুতগতিতে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের উদ্যোগ নেয় এবং দ্রুততম সময়ের মধ্যে ষোলশহর জানআলী হাট সেকশনকে ট্রেন চলাচলের উপযোগী করে তোলে।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে সম্মানিত যাত্রীসাধারণের রেলযাত্রায় বিঘ্ন ঘটায় বাংলাদেশ রেলওয়ে আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup