সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে নির্বাচনে চমক, এগিয়ে বালেন শাহর আরএসপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০১:৩৪ এএম
আরএসপির প্রধানমন্ত্রী প্রার্থী বালেন্দ্র শাহ ।। ছবি: সংগৃহীত
expand
আরএসপির প্রধানমন্ত্রী প্রার্থী বালেন্দ্র শাহ ।। ছবি: সংগৃহীত

নেপালের সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফলে বড় চমক দেখিয়েছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। কাঠমান্ডুর সাবেক মেয়র ও র‌্যাপার থেকে রাজনীতিবিদ হওয়া বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন এই দল এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে প্রতিদ্বন্দ্বী দলগুলোর তুলনায় অনেকটাই এগিয়ে আছে।

শনিবার (৭ মার্চ) রাতে নেপালের নির্বাচন কমিশন প্রতিনিধি পরিষদের ২৭৫টি আসনের মধ্যে ৮৩টির ফলাফল প্রকাশ করেছে।

ঘোষিত ফল অনুযায়ী, আরএসপি ইতোমধ্যে ৭১টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে নেপালি কংগ্রেস পেয়েছে ১০টি আসন। কমিউনিস্ট পার্টি অব নেপাল (সিপিএন–ইউএমএল) পেয়েছে ৩টি, নেপালি কমিউনিস্ট পার্টি ২টি, রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি ১টি এবং একজন স্বতন্ত্র প্রার্থী একটি আসনে জয়ী হয়েছেন।

নেপালের প্রতিনিধি পরিষদের ১৬৫টি আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হয়। বাকি ১১০টি আসন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে দলগুলোর মধ্যে বণ্টন করা হয়।

স্থানীয় গণমাধ্যম হিমালয়ান টাইমস জানিয়েছে, যেসব আসনের ফলাফল ঘোষণা হয়েছে তার বেশিরভাগ ক্ষেত্রেই আরএসপির প্রার্থীরা বড় ব্যবধানে জয় পেয়েছেন।

এই নির্বাচনের সবচেয়ে আলোচিত ফলাফল এসেছে কোশী প্রদেশের ঝাপা জেলার ঝাপা–৫ আসন থেকে। সেখানে আরএসপির প্রধানমন্ত্রী প্রার্থী বালেন্দ্র শাহ সাবেক প্রধানমন্ত্রী ও সিপিএন–ইউএমএল চেয়ারম্যান কেপি শর্মা অলিকে বড় ব্যবধানে পরাজিত করেছেন।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী জেন–জি আন্দোলনের সময় নতুন প্রজন্মের প্রতিনিধিত্বকারী নেতা হিসেবে বালেন শাহ আলোচনায় আসেন। সেই আন্দোলনের প্রভাবও এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে বিশ্লেষকদের ধারণা।

ঝাপা–৫ আসনে প্রার্থী হওয়ার পেছনে বালেন শাহর লক্ষ্য ছিল সরাসরি কেপি শর্মা অলিকে চ্যালেঞ্জ করা। ফলে পুরো নির্বাচনী প্রচারণা জুড়ে এই আসনটি বিশেষ গুরুত্ব পায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup