বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিক আহত 

প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০২:৩৯ এএম
কুয়েতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিক আহত 
expand
কুয়েতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিক আহত 

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দরের টার্মিনাল-১ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু কর্মী আহত হয়েছেন। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

এই ঘটনায় বিমানবন্দরে কর্মরত একজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।

তিনি স্থানীয় ওয়ায়েল আল নসিব কোম্পানিতে এয়ারপোর্ট ক্লিনার হিসেবে কাজ করছেন। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী একজন বাংলাদেশি কর্মী আহত হয়েছেন এবং তার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।

কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি জানিয়েছেন, একটি ড্রোন বিমানবন্দরকে লক্ষ্য করে আঘাত হানে। হামলার পর দ্রুত জরুরি প্রক্রিয়া কার্যকর করা হয় এবং পুরো এলাকা নিরাপদ ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, বিমানবন্দরের সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রেখে ক্ষয়ক্ষতি পরিমাপ, প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ এবং স্বাভাবিক কার্যক্রম পুনঃস্থাপনের কাজ চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে এবং যাত্রী ও কর্মচারীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। এছাড়া, নতুন কোনো তথ্য প্রকাশ পেলে তা অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে গণমাধ্যমকে জানানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup