বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১০ মাস পর জামিনে মুক্ত সেই গৃহবধূ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ভারতের মেঘালয়ের পূর্ব খাসি হিলস জেলায় মধুচন্দ্রিমায় গিয়ে স্বামী রাজা রঘুবংশী হত্যার মামলার প্রধান অভিযুক্ত সোনম রঘুবংশীকে জামিন দিয়েছেন শিলংয়ের একটি আদালত। টানা তিনবার জামিন আবেদন খারিজ হওয়ার পর চতুর্থবারে আদালত এই সিদ্ধান্ত দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী আইনি প্রক্রিয়া শেষে ১০ মাস কারাভোগের পর গত সোমবার সন্ধ্যায় শিলং কারাগার থেকে মুক্তি পান সোনম।

২০২৫ সালের মে মাসে ইন্দোর থেকে মেঘালয়ে বেড়াতে গিয়ে নিখোঁজ হন এই দম্পতি। পরে ২ জুন সোহরার একটি গভীর গিরিখাত থেকে রাজা রঘুবংশীর মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে পুলিশ নিশ্চিত হয়, এটি কোনো দুর্ঘটনা নয়; বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

তদন্তে জানা যায়, উত্তরপ্রদেশ থেকে আটক হওয়ার পর সোনম স্বীকার করেন যে তার প্রেমিক রাজ কুশওয়াহা এবং আরও তিন সহযোগীর সহায়তায় এই হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। মামলার বাকি চার অভিযুক্ত এখনও কারাগারে থাকলেও জামিনের আবেদন করেছিলেন শুধু সোনম।

আদালতে সোনমের আইনজীবীরা বলেন, মামলার তদন্ত শেষ হয়েছে এবং ৭৯০ পৃষ্ঠার চার্জশিট ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি তদন্তে সোনমের পূর্ণ সহযোগিতার বিষয়টিও তুলে ধরা হয়। দীর্ঘ ১০ মাস হাজতবাস এবং তদন্ত শেষ হওয়ার বিষয় বিবেচনায় নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেন।

সোনমের জামিন নিতে তার বাবা ও ভাই ইন্দোর থেকে শিলংয়ে এসে জামিনের বন্ড দাখিল করেন। ভারতজুড়ে আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এখন সোহরার স্থানীয় আদালতে চলমান রয়েছে।

সূত্র: এনডিটিভি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Iraq VS Norway
45'+6'
1 - 2
39' Aymen Hussein
29' Erling Haaland
43' Erling Haaland
World Cup