বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

 ইরানের সঙ্গে সমঝোতা হয়নি: জেডি ভ্যান্স

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৮:২৮ এএম আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ এএম
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
expand
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনা শেষেও যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

বৈঠক শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি।

পাকিস্তানের গণমাধ্যম দ ডন জানায়, ‘ইসলামাবাদ টকস’ শিরোনামে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার বিকাল থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত চলে এ আলোচনা।

পরে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, আমরা এখন পর্যন্ত ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে-এটাই ভালো খবর।

তবে খারাপ খবর হলো, আমরা এখনও কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।’

মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, আমরা স্পষ্টভাবে আমাদের সীমারেখা নির্ধারণ করেছি যে, কোন বিষয়ে আমরা সমঝোতা করতে পারি এবং কোন বিষয়ে পারি না। কিন্তু ইরানের প্রতিনিধিদল আমাদের শর্তগুলো মেনে নেয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup