রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরান-যুক্তরাষ্ট্রের প্রথম পর্বের আলোচনা শেষ হলো 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১০:২০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাত নিরসনে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রথম পর্বের শান্তি আলোচনা ইতিবাচক পরিবেশে শেষ হয়েছে। দীর্ঘ সময় বৈঠকের পর নৈশ্যভোজের বিরতি দেওয়া হয়েছে। ইসলামাবাদের বিলাসবহুল পাঁচ তারকা সেরেনা হোটেলে অনুষ্ঠিত হওয়া আলোচনার এই দিনটিকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, একটি মার্কিন ডেস্ট্রয়ার সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছিল যেটি ইরানের সশস্ত্র বাহিনীর নজরদারির সম্মুখীন হয়।

এই তথ্য দ্রুত পাকিস্তানে থাকা ইরানি আলোচক দলকেও জানানো হয়।

একই সময়ে অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, মার্কিন যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালি অতিক্রম করেছে। যদিও ইরানের তাসনিম বার্তা সংস্থা এক অজ্ঞাতনামা কর্মকর্তার বরাতে প্রতিবেদনের এই তথ্যটি অস্বীকার করেছে।

মেরিন ট্রাফিক ও ভেসেল ফাইন্ডার এর তথ্য বিশ্লেষণ করে আমরা দেখেছি, মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস মাইকেল মারফি’ আজ দুবাইয়ের ‘জেবেল আলি’ বন্দর থেকে যাত্রা শুরু করে হরমুজ প্রণালির পশ্চিম অংশের কাছাকাছি পৌঁছেছে।

মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, জাহাজটির গন্তব্য দেখানো হয়েছে ‘সিঙ্গাপুর’।

এই মার্কিন যুদ্ধজাহাজটি এমন সময় হরমুজ প্রণালির দিকে এগোচ্ছে, যখন ইরান জানিয়েছে যে এ মুহূর্তে তারা মার্কিন ও ইসরায়েলি জাহাজকে এই প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেবে না।

কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমটি বলছে, আজকের দিনটি ঐতিহাসিক। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ১৯৭৯ সালের বিপ্লবের পর এই প্রথম ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে মুখোমুখি আলোচনার টেবিলে বসেছেন। আলোচনাটি দুই ঘণ্টার কিছু কম সময় ধরে চলেছিল। সূত্রমতে, ইতিবাচক পরিবেশে আলোচনার প্রথম পর্ব শেষ হয়েছে।

সূত্রটি আরও জানিয়েছে, প্রতিনিধিদলের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে কিছু অমীমাংসিত বিষয়ও রয়েছে। লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিষয়েও কিছুটা অগ্রগতি হয়েছে। ইসরায়েলের অভিযান এখন দক্ষিণে লেবাননেই সীমাবদ্ধ থাকবে। দেশটির রাজধানী বৈরুতে আর কোনো হামলা হবে না।

পাকিস্তানি সূত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, লেবাননে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তাসহ মৌলিক শর্তগুলোর বিষয়ে কিছু অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। যদিও যুদ্ধবিরতির বিষয়ে এখনও সমঝোতা হয়নি। দক্ষিণ লেবাননে হামলা সীমিত রাখার বিষয়ে একটি সম্ভাব্য বোঝাপড়ার খবর পাওয়া যাচ্ছে, যা আলোচনায় কিছু অগ্রগতির ইঙ্গিত দেয়।

ইরানের সূত্র অনুসারে, জব্দ হওয়া সম্পদ ফেরত দেওয়ার বিষয়েও কিছুটা অগ্রগতি হয়েছে।

এদিকে, ইরানি প্রতিনিধিদলের সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মুখোমুখি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের বরাত দিয়ে এপি জানিয়েছে, ভ্যান্স ও অন্যান্য মার্কিন কর্মকর্তারা ইসলামাবাদে ইরানের প্রতিনিধিদলের সঙ্গে সশরীরে সাক্ষাৎ করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন