

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্ত্রীর স্বার্থে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নেপালের শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী দীপ কুমার সাহকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। দায়িত্ব নেওয়ার মাত্র ১৫ দিনের মধ্যেই বৃহস্পতিবার তাকে পদ থেকে সরানো হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ক্ষমতাসীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)-এর সুপারিশের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, স্বাস্থ্য বীমা বোর্ডে মেয়াদ শেষ হওয়ার পর নিজের স্ত্রীকে পুনরায় নিয়োগ দিতে তিনি পদমর্যাদার অপব্যবহার করেন। এ ঘটনার প্রেক্ষিতে আরএসপি সভাপতি রবি লামিছানে তার অপসারণের সুপারিশ করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উপদেষ্টা দীপা দাহাল সংবাদমাধ্যমকে জানান, বুধবার আরএসপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিশন সাহকে অপসারণের সুপারিশ জমা দেয়। বর্তমানে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজেই গ্রহণ করেছেন।
এই ঘটনার জেরে স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী নিশা মেহতাকেও সতর্ক করা হয়েছে। সাহের স্ত্রীর পুনরায় নিয়োগের বিষয়টি গুরুত্বের সাথে সামলাতে ব্যর্থ হওয়ার কারণে লামিছানে তাকে সতর্ক করার সুপারিশ করেছিলেন। দাহাল জানান, এই সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রী মন্ত্রী মেহতাকে সতর্ক করেছেন।
উল্লেখ্য, গত বছরে তরুণ প্রজন্মের দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা ও প্রজন্মগত পরিবর্তনের দাবিতে হওয়া আন্দোলনের পর এটিই ছিল নেপালের প্রথম সাধারণ নির্বাচন। এই নির্বাচনে ঐতিহ্যবাহী দলগুলোকে পরাজিত করে গত মার্চ মাসে ক্ষমতায় আসেন নবীন রাজনীতিক বালেন নামে পরিচিত শাহ এবং তার দল আরএসপি।
মন্তব্য করুন
