সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেমন থাকবে ঢাকার আবহাওয়া, জানাল অধিদপ্তর 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৮:৩৪ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, বাতাসের গতিবেগ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস রয়েছে।

সকাল ৬টায় তাপমাত্রায় ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ছিল ৮২ শতাশং। গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৪ মিনিট। আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ২৬ মিনিট। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, দিনের স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকলেও কিছুটা আর্দ্র আবহাওয়া অনুভূত হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন