বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৫ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শীতের আবহাওয়া অব্যাহত রয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আকাশ পরিষ্কার থাকায় দিনের বেশিরভাগ সময় রোদের উপস্থিতি দেখা যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য তুলে ধরা হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকার আকাশ আজ শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে বৃষ্টি বা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই। এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল ৭টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, শুক্রবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে এবং শনিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৭ মিনিটে।

বিভাগীয় পর্যায়ে তাপমাত্রা

ঢাকায় সর্বোচ্চ ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

খুলনায় সর্বনিম্ন ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বনিম্ন ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বনিম্ন ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস সবশেষ ময়মনসিংহে সর্বনিম্ন ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup