

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ক্রীড়াঙ্গনে ভারত-পাকিস্তানের মুখোমুখি লড়াই মানেই বাড়তি উত্তেজনা। মাঠের খেলার উত্তেজনার পাশাপাশি আর্থিক দিক থেকেও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ সবসময়ই সবচেয়ে লাভজনক। এবার সেই উত্তেজনা ছড়াবে হকির বিশ্ব মঞ্চেও। আসন্ন হকি বিশ্বকাপে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী এ দু’দল।
আগামী ১৫ থেকে ৩০ আগস্ট বেলজিয়াম ও নেদারল্যান্ডস-এর মাটিতে অনুষ্ঠিত হবে এফআইএইচ পুরুষ হকি বিশ্বকাপ ২০২৬। মোট ১৬টি দল অংশ নেবে, যেখানে এক পুলে চারটি করে দল লড়াই করবে।
বুধবার (১৮ মার্চ) নেদারল্যান্ডসের ওয়াগেনার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের ড্র। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি তাইয়াব ইকরাম।
ড্রতে পুল 'এ'-তে পড়েছে সহ-আয়োজক নেদারল্যান্ডস, জাপান, আর্জেন্টিনা ও নিউজিল্যান্ড। পুল 'বি'-তে রয়েছে আয়োজক বেলজিয়াম, বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি, ফ্রান্স ও মালয়েশিয়া।
পুল 'সি'-তে লড়াই করবে অস্ট্রেলিয়া, স্পেন, আয়ারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। সবচেয়ে রোমাঞ্চপূর্ণ পুল 'ডি'। এই পুলকে ডেথ অব পুল বললেও ভুল কিছু হবে না। পুলটিতে লড়াই করবে চারবারের চ্যাম্পিয়ন পাকিস্তান, ভারত, ইংল্যান্ড ও ওয়েলস।
মন্তব্য করুন
