শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০১:৩৬ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগের মঞ্চে এবার শুরু হচ্ছে আসর লড়াই। শেষ ষোলোর ধাক্কা সামলে ইউরোপের সেরা আটটি দল এখন কোয়ার্টার ফাইনালে, যেখানে প্রতিটি ম্যাচই শিরোপার পথে নির্ণায়ক হয়ে উঠতে পারে। কাগজে-কলমে বড় দলগুলোর উপস্থিতি থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্স বলছে, চমকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কোয়ার্টার ফাইনালে সবচেয়ে বেশি আলোচনা রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখকে ঘিরে। লিগ পর্বে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলেও প্লে-অফ পেরিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় রিয়াল। এরপর ম্যানচেস্টার সিটিকে বিদায় করে কোয়ার্টারের টিকিট কেটেছে তারা। অন্যদিকে বায়ার্ন ছিল পুরোপুরি আধিপত্যশীল। আতালান্তার বিপক্ষে দুই লেগ মিলিয়ে ১০-২ গোলের জয় তাদের শক্তির স্পষ্ট বার্তা।

ইংলিশ ক্লাব আর্সেনাল শুরু থেকেই ছন্দে আছে। লিগ পর্বে ধারাবাহিক ভালো খেলার পর শেষ ষোলোতে বায়ার লেভারকুসেনের বিপক্ষে প্রথম লেগে সমতা থাকলেও দ্বিতীয় লেগে দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা। এবার তাদের প্রতিপক্ষ স্পোর্টিং লিসবন। পর্তুগিজ এই ক্লাবটি বোডো/গ্লিমটের বিপক্ষে ৩-০ পিছিয়ে থেকেও ৫-৩ ব্যবধানে জিতে নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লিখেছে।

তবে কঠিন পরীক্ষার মুখে পড়ছে লিভারপুল। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। শেষ ষোলোতে চেলসিকে বড় ব্যবধানে হারিয়ে পিএসজি নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে। অন্যদিকে তুরস্কের ক্লাব গ্যালাতাসারের বিপক্ষে রীতিমতো ঘাম ঝড়িয়ে জিততে হয়েছে ‘অল রেডদের’।

অন্য কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ দুই জায়ান্টবার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। টটেনহ্যাম হটস্পারকে বড় ব্যবধানে হারিয়ে শেষ আটে উঠে এসেছে অ্যাটলেটিকো। অন্যদিকে নিউক্যাসলকে রীতিমতো গোলবন্যায় ভাসিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন