বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এমবাপ্পেকে পেছনে ফেলে ইয়ামালের নতুন কীর্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ এএম আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ এএম
স্পেনের বিশ্বকাপজয়ী তারকা লামিন ইয়ামাল। ছবি: সংগৃহীত
expand

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নতুন ইতিহাস গড়লেন লামিন ইয়ামাল। নিজেদের মাঠে আজ তার দল বার্সেলোনা ৫-১ গোলে রীতিমতো উড়িয়েই দিয়েছে ফেইনুর্ডকে। এই ম্যাচে জোড়া অ্যাসিস্টের পাশাপাশি নিজেও এক গোল করেছেন লামিন ইয়ামাল। এর ফলে ইউরোপ সেরার টুর্নামেন্টে স্পেনের বিশ্বকাপজয়ী এই তারকার গোল এবং অ্যাসিস্টের সংখ্যা এখন ২৩।

আর তাতেই ছাড়িয়ে গেলেন কিলিয়ান এমবাপ্পের ২০ গোলের রেকর্ডকে। চ্যাম্পিয়ন্স লিগে টিনেজার হিসেবে ২০ গোল এবং অ্যাসিস্ট করে এতদিন এই রেকর্ড নিজের করে রেখেছিলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা। আজ তাকে ছাড়িয়ে এই রেকর্ড নিজের করে নিলেন বার্সেলোনার স্প্যানিশ তারকা।

তরুণ প্রতিভাবান খেলোয়াড় ইয়ামাল ইতোমধ্যেই বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। বুধবার প্রকাশিত ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নিয়েছেন। বার্সেলোনার এই স্প্যানিশ বিস্ময় কোথ‍ায় গিয়ে থামেন সেটাই এখন দেখার অপেক্ষা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank