বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর প্রশংসায় এমপি হানজালা, জবাবে যা বললেন তারেক রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
expand

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজ, চিন্তাধারা ও দেশের প্রতি ভালোবাসার প্রশংসা করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। প্রধানমন্ত্রীর চেষ্টা ও মেহনত দেখে তারা নিজেরাও অনুপ্রাণিত হচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে প্রধানমন্ত্রীর চিন্তাধারা ও বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছানো নিয়ে প্রশ্ন তোলেন হানজালা। জবাবে তার প্রশ্নটি পরিষ্কার নয় জানিয়ে নোটিশ দিতে বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (০৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এসব কথা বলেন হানজালা। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

হানজালা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, তার যে মন-মানসিকতা, আমরা দেখতে পারছি, বিগত দিনে আমরা সে জিনিসগুলো কখনো দেখতে পাইনি। তার এই চেষ্টা, মেহনত, দেশের জন্য কষ্ট ও দেশের প্রতি ভালোবাসা দেখে আমরা নিজেরাও বেশ অনুপ্রাণিত হই।’

প্রধানমন্ত্রীর চিন্তাধারা ও বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছানো প্রয়োজন উল্লেখ করে তিনি জানতে চান, এ বিষয়ে প্রধানমন্ত্রী কী উদ্যোগ নিতে পারেন। হানজালা বলেন, প্রধানমন্ত্রীর চিন্তাধারা তৃণমূলের অনেকেই হয়তো ধারণ করতে পারেননি। এ কারণে অনেক অন্যায়-অবিচার হয়ে থাকতে পারে।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালার প্রশ্নটি আমার কাছে পরিষ্কার নয়। আপনি যদি আমাকে একটু নোটিশ দেন, আমি পুরোপুরি প্রস্তুত হয়ে এর উত্তর দেব।’

তবে সরকারের দেশ পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব পরিকল্পনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের নির্বাচনী তফসিলে তুলে ধরেছিল। সরকার গঠনের পর দেশ পরিচালনার সুযোগ পাওয়ায় আরও তথ্যের ভিত্তিতে পরিকল্পনাগুলো বিস্তারিতভাবে বাস্তবায়নের সুযোগ হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, একটি দেশের বিস্তারিত পরিকল্পনা গ্রহণে কিছুটা সময় প্রয়োজন। সরকার কাজগুলো শুরু করলে সব পর্যায়ের মানুষ বিষয়গুলো জানতে পারবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank