সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চার ম্যাচে ১৭ গোল, তবুও সন্তুষ্ট নন হ্যান্সি ফ্লিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
expand

স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমে রীতিমতো উড়ছে বার্সেলোনা। টানা ৪ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কাতালানরা। সবচেয়ে স্বতির বিসয় হলো এই ম্যাচে ১৭ গোল করেছে দলটি। সবশেষ ভ্যালেন্সিয়ার বিপক্ষেও ৫টি গোল করেছে ইয়ামাল-রাফিনিয়ারা। তবে দলের এমন পারফরম্যান্সেও পুরোপুরি নিখুঁত বলতে রাজি নন দলটির জার্মান কোচ হ্যান্সি ফ্লিক।

লামিনে ইয়ামালের জোড়া গোলের সঙ্গে ফারমিন লোপেজ, রাফিনহা ও পেদ্রির একটি করে গোলে ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। বড় এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও শক্ত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে ফ্লিক অবশ্য দলের পারফরম্যান্সে সন্তুষ্টির কথাই জানিয়েছেন। তার মতে, পুরো ম্যাচে নিয়ন্ত্রণ ছিল বার্সেলোনার হাতে এবং খেলোয়াড়েরা পরিকল্পনা অনুযায়ী নিজেদের কাজ করতে পেরেছেন।

ফ্লিক বলেন, ‘আজ আমরা দারুণ খেলেছি, প্রায় নিখুঁতই বলা যায়। ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল, আমরা আধিপত্য দেখিয়েছি। আমি এটাই চাই—ম্যাচ নিয়ন্ত্রণ করা এবং জায়গা খুঁজে নেওয়া। আমরা সেটা করতে পেরেছি।’

তবে পাঁচ গোল করার পরও আত্মতুষ্টিতে ভুগতে চান না ফ্লিক। তার মতে, একটি ম্যাচ যত ভালোই হোক, উন্নতির সুযোগ সব সময় থাকে। তাই ভ্যালেন্সিয়ার বিপক্ষে বড় জয়কেও তিনি পরবর্তী ম্যাচগুলোর জন্য চূড়ান্ত মানদণ্ড হিসেবে দেখছেন না।

বার্সা কোচের ভাষায়, ‘কিন্তু কিছুই নিখুঁত নয়। সব সময়ই উন্নতির জায়গা থাকে। আমরা আরও ভালো করতে পারি।’

ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয়ের মধ্য দিয়ে লিগে টানা চতুর্থ জয় পেল বার্সেলোনা। চার ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে চতুর্থ স্থানে।

অন্যদিকে মৌসুমের শুরুটা একেবারেই হতাশাজনক যাচ্ছে ভ্যালেন্সিয়ার। চার ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি দলটি। ফলে পয়েন্ট তালিকার ২০তম স্থানে রয়েছে তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank