

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া বার্তায় জানানো হয়েছে। বিশেষ করে খুলনা, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, পার্বত্য চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর)-র আবহাওয়া বার্তায় বলা হয়েছে, বৃষ্টির সঙ্গে দেশের বিভিন্ন বৃষ্টিপ্রবণ এলাকায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বৃষ্টি শুরুর আগে ও বৃষ্টির সময় কিছুটা দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই।
বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা BWOT-এর দৈনিক আবহাওয়া বার্তা অনুযায়ী, দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় রোদের দেখা মিলতে পারে।
এদিকে ভ্যাপসা গরমের অনুভূতি মোটামুটি স্থিতিশীল থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃষ্টি বিরতির সময় দেশের বিভিন্ন এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
BWOT জানায়, ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাদারীপুরে। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন টাঙ্গাইলে ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।


