

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আলোচিত রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম তার ব্যক্তিগত জীবন কেন্দ্র করে ওঠা নানা সমালোচনা ও অপবাদের বিষয়ে মুখ খুলেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি তার মতামত তুলে ধরেন।
উক্ত পোস্টে নিজের সম্পর্কে ওঠা গুজবের জবাব দিয়ে তিনি লেখেন, ‘আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি।’ তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, কেবল ধর্মীয় পোশাকে না থাকার কারণেই তাকে প্রতিনিয়ত মিথ্যা অপবাদ ও সমালোচনার শিকার হতে হচ্ছে।
একই সঙ্গে সমাজের দ্বিমুখী মানসিকতার কঠোর সমালোচনা করেন এই মডেল। তিনি অভিযোগ তুলেন, সমাজে ধর্ম ও নৈতিকতার মুখোশ পরে থাকা প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ ও অডিও ক্লিপ ভাইরাল হলেও তাদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা চলে।
সামাজিক এই চরম বৈষম্য ও দৃষ্টিভঙ্গি নিয়ে হতাশা প্রকাশ করে পোস্টের শেষে তিনি প্রশ্ন তোলেন, ‘এ কেমন দুনিয়া?’ তার এই মন্তব্যটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।


