

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে একটা সময় টানা খবরের শিরোনামে ছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তবে রুপালী পর্দার বড় কাজের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের নানান কর্মকাণ্ড ও বিতর্ক নিয়েই তাকে বেশি আলোচনায় থাকতে দেখা গেছে।
২০০৬ সালে ‘রত্নগর্ভা মা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রাখলেও নিপুণের সেই প্রথম ছবিটি আজ অবধি আলোর মুখ দেখেনি। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘পিতার আসন’।
ঢাকার চলচ্চিত্রে নিয়মিত কাজের পাশাপাশি ২০১৩ সালে প্রসেনজিৎ চ্যাটার্জির বিপরীতে অভিনয় করে ওপার বাংলার ইন্ডাস্ট্রিতেও তার অভিষেক ঘটে।
২০২৫ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কৃত হন এই অভিনেত্রী। ওই সিদ্ধান্তের পর থেকেই মূলত বিনোদন অঙ্গনের সব মাধ্যম থেকে উধাও হয়ে যান তিনি।
এমনকি যে সোশ্যাল মিডিয়ায় তিনি সদাসর্বদা সরব থাকতেন, সেখানেও এখন তার অবস্থান সম্পূর্ণ নীরব।


