

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি আজ সকালে একটি ছোট বাচ্চা কোলে স্ট্যাটাস দেন এবং ছোট একটা ক্যাপশনে লিখেন, আলহামদুলিল্লাহ ৩ নাম্বার জন ডান। আবারও বাচ্চা দত্তক নিয়ে মা হলেন পরীমনি। তবে ছেলে নাকি মেয়ে সন্তান তা এখনো জানা যায়নি।
পরীমনির প্রথম সন্তান ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন।
তার এই প্রথম সন্তানের নাম রাখা হয় শাহীম মুহাম্মদ রাজ্য (যাকে তিনি বর্তমানে 'পুণ্য' নামেও ডাকেন)। অভিনেতা শরিফুল রাজ এবং পরীমনির সংসারে এই সন্তানের জন্ম হয়েছিল।
পরবর্তীতে ২০২৪ সালে পরীমনি একটি কন্যাসন্তান (প্রিয়ম) দত্তক নেন এবং এ নিয়ে বর্তমানে তিনি তিন সন্তানের মা।


