সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘যৌনকর্মের পেশা’ বৈধতার দাবি অভিনেত্রীর

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ এএম
মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে
expand

আলোচনা আর বিতর্ক যেন একই মুদ্রার দুই পিঠ মডেল ও অভিনেত্রী পুনম পান্ডের জন্য। নিজ কর্মকাণ্ড ও নানা খোলামেলা বক্তব্যের কারণে বহুবার সংবাদের শিরোনামে এসেছেন তিনি।

এবার যৌনকর্মের পেশাকে সরকারি বৈধতা দেওয়ার পক্ষে মন্তব্য করে নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের সৃষ্টি করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে সমাজে নারীদের ওপর ঘটে যাওয়া নানা অপরাধ কমানোর উপায় নিয়ে কথা বলেন পুনম। তার মতে, বর্তমানে পুরুষদের মানসিক চাপ অত্যন্ত বেশি।

তাই যৌনকর্মকে যদি সরকারিভাবে একটি নির্দিষ্ট আইনি ও নিয়ন্ত্রিত কাঠামোর আওতায় এনে বৈধতা দেওয়া হয়, তবে সমাজে নারীদের ওপর সংঘটিত অনেক অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে।

শুধু যৌনকর্ম নিয়ে মন্তব্য করেই ক্ষান্ত হননি পুনম, কথা বলেছেন নিজের তৈরি বিভিন্ন খোলামেলা ভিডিও নিয়েও। এগুলো বানানোকে তিনি কোনো অন্যায় বা 'পাপ' মনে করেন না।

উল্টো নিজের এই কাজকে এক ধরনের ‘সমাজসেবা’ হিসেবে আখ্যা দিয়ে তিনি জানান, সারাদিনের ব্যস্ততা বা ক্লান্তি শেষে কারো যদি তার ভিডিও দেখে সামান্য মানসিক স্বস্তি মেলে, তবে সেটাকে তিনি মানুষের উপকার হিসেবেই দেখেন।

সমালোচকদের কঠোর বার্তা দিয়ে পুনম দাবি করেন, যারা প্রকাশ্যে তার কাজের নিন্দা জানায়, তাদের অনেকেই গোপনে তার ভিডিও উপভোগ করে। মানুষের এই দ্বিমুখী আচরণ নিয়ে তিনি একদমই চিন্তিত নন।

তবে এ মন্তব্যগুলোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র ও তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নেটিজেনদের একাংশ এটিকে বরাবরের মতোই সস্তায় আলোচনায় থাকার নতুন কৌশল বলে আখ্যা দিয়েছেন।

উল্লেখ্য, এর আগেও নিজের ভুয়া মৃত্যুর সংবাদ ছড়িয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন পুনম পান্ডে। ২০২৪ সালে জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা বৃদ্ধির নাম করে নিজের মৃত্যুর খবর প্রকাশ করেছিলেন তিনি, যা পরে চরম বিতর্কের জন্ম দেয়। বিতর্কিত কর্মকাণ্ডে অভ্যস্ত এই মডেলের নতুন বক্তব্য ঘিরে এখন বিতর্ক তুঙ্গে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank