সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পিএম
পূজা চেরি
expand

ঢালিউড অভিনেত্রী পূজা চেরির বিয়ে ঘিরে গুঞ্জন যেন থামছেই না। শোবিজ অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি তার এই বিয়ে।

সম্প্রতি একাধিক সূত্রের দাবি, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে চলেছে এই অভিনেত্রীর। তবে আয়োজনের ভেন্যু কিংবা পাত্রের পরিচয় নিয়ে এখনো কুয়াশা কাটেনি, আর অভিনেত্রী নিজেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

বিষয়টি নিয়ে গোপনীয়তা বজায় রাখছেন পূজার পরিবার ও স্বজনেরা। সংশ্লিষ্ট সূত্রের খবর, আয়োজনটি আপাতত ঘনিষ্ঠদের বৃত্তেই সীমাবদ্ধ রাখা হয়েছে। তবে এর আগে গত মার্চে এক সাক্ষাৎকারে নিজের এনগেজমেন্টের কথা স্বীকার করেছিলেন পূজা।

সেখানে তিনি স্পষ্ট জানান, তার জীবনসঙ্গী বিনোদন জগতের বাইরের একজন মানুষ। যদিও তখন হবু স্বামীর নাম কিংবা বিয়ের দিনক্ষণ জানাননি তিনি।

পরবর্তীতে গত আগস্ট মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে পূজার বিয়ের গুজব ছড়িয়ে পড়লে তিনি নিজেই তা অস্বীকার করেন। বিয়ে লুকিয়ে করার কোনো ইচ্ছে নেই উল্লেখ করে ভক্তদের শান্ত করেছিলেন তিনি।

কিন্তু সেই ঘটনার কয়েক সপ্তাহের মাথায় এবার ১৬ সেপ্টেম্বরের সুনির্দিষ্ট তারিখটি সামনে আসায় নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।

শিশুশিল্পী হিসেবে ঢালিউডে পা রাখা পূজা চেরি ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘শান’ ও ‘গলুই’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। এখন ১৬ সেপ্টেম্বর সত্যি সত্যি তিনি বিয়ের পিঁড়িতে বসেন কি না, সেদিকেই নজর ভক্ত ও ঢালিউড সংশ্লিষ্টদের।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank