সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেটারের সাথে অভিনেত্রীর ভিডিও ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পিএম আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পিএম
অভিনেত্রী আমিশা প্যাটেল ও ক্রিকেটার হার্দিক পান্ডিয়া
expand

৫১ বছর বয়সী অভিনেত্রী আমিশা প্যাটেলকে নিয়ে ব্যক্তিগত জীবনের নানাবিধ গুঞ্জন নতুন নয়। সম্প্রতি ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে তার একটি বিশেষ মুহূর্তের ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর নতুন করে প্রেমের গুঞ্জন চাউর হয়।

মুম্বাইয়ের ঐতিহ্যবাহী তাজ মহল প্যালেসে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, আমিশা নিজের বন্ধুদের সাথে হার্দিককে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং একপর্যায়ে তার কাঁধে হাত রাখছেন।

ভিডিওটি একজন এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী শেয়ার করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তার দাবি ছিল, বেঙ্গালুরুর একটি পার্টিতে আমিশা যেভাবে হার্দিকের কাঁধে হাত রেখেছিলেন, তাতে তাদের সম্পর্ক কেবল সাধারণ বন্ধুত্বে সীমাবদ্ধ নয়। পোস্টটি মুহূর্তের মধ্যেই নেটিজেনদের নজর কাড়ে এবং দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা তীব্র হওয়ায় চরম বিরক্তি প্রকাশ করেছেন আমিশা প্যাটেল। গুঞ্জন ছড়ানো ওই নেটিজেনকে সরাসরি আক্রমণ করে তিনি কটাক্ষের সুরে লেখেন, “হ্যাঁ, একদম ঠিক ধরেছেন! হার্দিকের গায়ে হাত রাখার মধ্যে সত্যিই খুব রোমান্টিক ব্যাপার ছিল!”

ঘটনাটিকে ভিত্তিহীন উল্লেখ করে অভিনেত্রী আরও লেখেন, “আমি আপনাকে চিনি না, তবে নিশ্চিতভাবে বলতে পারি আপনার কোনো মেয়ে বন্ধু নেই। এমন কোনো পোস্ট করার আগে আপনার উচিত অন্তত একজন মেয়েকে বন্ধু হিসেবে পাওয়া।”

উল্লেখ্য, ক্রিকেটার হার্দিক পান্ডিয়া নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদের দীর্ঘ সময় পর বর্তমানে মডেল মাহিকা শর্মার সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন।

অন্যদিকে, প্রেমের গুঞ্জনকে পাত্তা না দিয়ে আমিশা নিজের অভিনয়েই মনোযোগ দিচ্ছেন। ‘গদর ২’-এর সাফল্যের পর তিনি ফের ‘সকিনা’ চরিত্রে পর্দায় ফিরতে প্রস্তুত হচ্ছেন, যার অংশ হিসেবে ইতোমধ্যে ‘গদর ৩’-এর কাজ শুরু হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank