রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে মরিনহো 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৭:২৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো রিয়াল মাদ্রিদের ডাগআউটে ফিরছেন হোসে মরিনহো। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে পর্তুগিজ এই কোচকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

বিশ্বকাপ শুরুর দিন এক বিবৃতিতে মরিনহোর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল। ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন তিনি। সেই অনুযায়ী ২০২৯ সালের জুন পর্যন্ত দায়িত্বে থাকবেন অভিজ্ঞ এই কোচ।

নতুন মৌসুমের প্রস্তুতি শুরু হবে আগামী ১৩ জুলাই। সেদিন থেকেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়ে দলের কার্যক্রমে যোগ দেবেন মরিনহো।

জানুয়ারিতে জাবি আলোনসোর বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের সাবেক ডিফেন্ডার আলভারো আরবেলোয়া। তবে তার অধীনে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় নতুন সমাধান খুঁজতে হয় রিয়ালকে।

সেই সমাধান হিসেবে বেছে নেওয়া হয়েছে মরিনহোকে। এর আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়ালের দায়িত্ব সামলেছেন এই পর্তুগিজ কোচ। তার সময়েই ২০১১-১২ মৌসুমে লা লিগার শিরোপা জেতে দলটি। পাশাপাশি জিতেছিল কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ।

গত সেপ্টেম্বরে বেনফিকার কোচ হিসেবে দায়িত্ব নেওয়া মরিনহো এবার আবার ফিরছেন সান্তিয়াগো বার্নাব্যুতে। রিয়ালের আশা, তাঁর অভিজ্ঞ নেতৃত্বে সাম্প্রতিক হতাশা কাটিয়ে আবারও সাফল্যের পথে ফিরবে দল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
Germany VS Curaçao
Scheduled
Germany
- - -
Curaçao
World Cup