বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নুরকে নেতা বানিয়েছিলাম কিন্তু ‘আম্মা’ ডাকছিলেন হাসিনারে: মনিরা শারমিন

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৬:৫২ পিএম আপডেট : ১৩ জুন ২০২৬, ০৮:১০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণমূলক একটি পোস্ট দিয়েছেন মনিরা শারমিন।

শনিবার ( ১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনি একটি পোস্ট করেন তিনি।

ফেসবুকে ওই পোস্টে মনিরা শারমিন লেখেন, নুরুল হক নুর, আমার সহযোদ্ধা যতবার বলেন জুলাই আন্দোলনের ছাত্রদের তারা তৈরি করেছে, ততবার আমার মনে পড়ে পুরনো দিনের কথা। যখন নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি "আম্মা" ডাকছিলেন হাসিনারে।

২০১৯ সালের ডাকসু নির্বাচনে কবি সুফিয়া কামাল হল সংসদের জিএস নির্বাচিত হয়েছিলেন মনিরা শারমিন। সেবারের নির্বাচনেই ভিপি হয়েছিলেন নুরুল হক নুর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন