

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হেনস্তা ও মারধরের ঘটনায় ফেসবুকে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন মুশফিকুর রহিম।
ফেসবুকে মুশফিকুর রহিম লিখেছেন, ‘নাঈমের সঙ্গে যা ঘটেছে, তা একেবারেই অগ্রহণযোগ্য। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। যা ঘটেছে, তা আমাকে ব্যথিত ও লজ্জিত করেছে। একজন নাগরিক হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাই। নাঈম, আমরা তোমার পাশে আছি।’
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হেনস্তা ও মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন তার সতীর্থরা।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। একইসঙ্গে তারা নাঈমকে ভেঙে না পড়ার আহ্বান জানিয়েছেন, দিয়েছেন পাশে থাকার বার্তা।
