মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৪:২৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে শেখ মেহেদী হাসানকে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

তৃতীয় ওয়ানডের আগে দলের সঙ্গেই আছেন মেহেদী হাসান মিরাজ। তবে ম্যাচ খেলার মতো তিনি ফিট আছেন কি না তা আগামীকাল আরও পরীক্ষানিরীক্ষা করে জানা যাবে বলে জানিয়েছে বিসিবি।

ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে স্মরণীয় দুই জয়ের পর ১৪ জুন তৃতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া। মিরপুরে খেলা শুরু হবে সকাল ১১টায়। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা, সিরিজ জয়ও নিশ্চিত হয়েছে।

বাংলাদেশের তৃতীয় ওয়ানডের স্কোয়াড :

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, শেখ মেহেদী হাসান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন